১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে ‘নেতা’ ক্যাটাগরিতে। এই একই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের…
Read MoreDay: April 17, 2025
আশুলিয়ায় খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার রাত নয়টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর…
Read Moreঅনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে ঢাকার সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এসময় কমিশনের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়ম খুঁজে পায়। আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে । এসময় দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রেশন অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। পরে দুদকের অভিযানে গত দুই-তিন দিনের দলিল যাচাই করে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান তারা। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঢাকা জেলা-২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।অনুসন্ধান…
Read Moreসাভার ও ধামরাইয়ের ইউএনও এবং শিল্পীরা এলাকাবাসীকে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন
স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসারদের আয়োজনের ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে মাতিয়া তুললেন। বৈশাখী অন্যান্য কর্মসূচীর পর সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পৃথক পৃথক বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে হাজার হাজার এলাকার দর্শককে গান গিয়ে, স্থানীয় এবং জাতীয় শিল্পীদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন। সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার নিজেও গান গেয়ে শুনালেন। উভয় অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে উপভোগ করলেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More