২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):গণ–অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। ইসি সূত্র জানায়, যে ১০ জনের এনআইডি লক করা হয়েছে তাঁরা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা…
Read MoreDay: April 21, 2025
পোপ ফ্রান্সিস মারা গেছেন
২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): পোপ ফ্রান্সিস আর নেই। তিনি তার বাসভবন কাসা সান্টা মার্টায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে বহু প্রত্যাশিত উপস্থিতির একদিন পর ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা গেলেন। ভ্যাটিকানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা দিতে হচ্ছে। রোমের বিশপ ফ্রান্সিস আজ সকাল ৭:৩৫ মিনিটে মারা যান। তাঁর সমগ্র জীবন ছিল প্রভু এবং তাঁর গির্জার সেবায় নিবেদিত।’ গুরুতর অসুস্থতার পর…
Read Moreসাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ গ্রেপ্তার ১
২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের…
Read Moreপ্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
২১ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের সদস্যরা দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশনের অন্য সদস্যরা হলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক…
Read More