স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে ঢাকার সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এসময় কমিশনের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়ম খুঁজে পায়।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে ।
এসময় দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রেশন অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। পরে দুদকের অভিযানে গত দুই-তিন দিনের দলিল যাচাই করে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান তারা।
অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত ঢাকা জেলা-২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।অনুসন্ধান শেষে দুদক জানায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
