সাভার ও ধামরাইয়ের ইউএনও এবং শিল্পীরা এলাকাবাসীকে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন

স্টাফ রিপোর্টার,১৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসারদের আয়োজনের ২ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে মাতিয়া তুললেন। বৈশাখী অন্যান্য কর্মসূচীর পর সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পৃথক পৃথক বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে হাজার হাজার এলাকার দর্শককে গান গিয়ে, স্থানীয় এবং জাতীয় শিল্পীদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত মাতিয়া তুললেন। সাভার উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সরকার নিজেও গান গেয়ে শুনালেন। উভয় অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে উপভোগ করলেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related posts

Leave a Comment