সাভারের এক গৃহবধু গণধর্ষণের শিকার

সাভার,১৯ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ধর্ষণকারী শিমুল (১৯) ও জুয়েল (১৮)।
গতকাল রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায় রাতে ওই গৃহবধু (১৯) মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন এসময় ওই গৃহবধুকে জোর পূর্বক ভাবে নিজ বাড়িতে ধরে নিয়ে যান শিমুল নামের ওই যুবক। পরে ওই গৃহবধুকে ভয় ভীতি দেখিয়ে গণধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। পরে আজ সকালে ওই গৃহবধু সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শিমুলকে প্রধান আসামী ও জুয়েলকে দ্বিতীয় আসামীকরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই এলাকায় তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ধর্ষণকারী শিমুল ও জুয়েলকে আটক করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন গণধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment