সাভারের আশুলিয়ায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার,১৯ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালায় সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ¦ালানোর অভিযোগে ওই এলাকার সাত জন বাড়িওয়ালাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেয়।
স্থানীয়দের অভিযোগ- আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে।
এ সময় রাইজারগুলোও খুলে নেয়া হয়। গ্যাসের পাইপগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। যে কোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন এলাকাবাসী। যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে।
তিনি বলেন সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে। অভিযানের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এলাকায়।

Related posts

Leave a Comment