আশুলিয়ায় সোয়েটার কারখানার গ্যাস হিটার বিস্ফোরণে এক শ্রমিক নিহত,আহত ১০

সাভার,১০ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জনের বেশী মানুষ। এছাড়া পোশাক কারখানার দোতলা একটি ভবন ধ্বসে পড়েছে। মঙ্গলবার সকাল আট টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম রিমা খাতুন (২০)। ফায়ার সার্ভিস জানায় ওই পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুকিপূর্ণ ভাবে কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিলেন। আজ সকালে হঠাৎ করে ঝুকিপূর্ণ গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশী শ্রমিক…

Read More

অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু : নসরুল হামিদ বিপু

সাভার,১০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশের বিভিন্ন স্থানে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।মঙ্গলবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইউস্টিটিউটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগীতা বিচ্ছুরণ এর ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু তাদের বিরদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে জানিয়ে তিনি আরও বলেন সকলের…

Read More

মানবাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

১০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত আইনের শাসন সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে দেশবাসীকে জানাতে হবে কেননা অধিকার ও দায়িত্ব একে অপরের পরিপূরক। একের দায়িত্ব অপরের অধিকার। আবার একের অধিকার অপরের দায়িত্ব। প্রধানমন্ত্রী আজ মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় অধিকার ও দায়িত্ব স্পষ্ট করতে সচেতনতামূলক প্রচারণা পরিচালনার প্রয়োজন রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)…

Read More