ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে জরিমানা আলবেনিয়ার

১৭ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ) : মধ্য নভেম্বরে ইউরো ২০২০ বাছাইপর্বে ফ্রেঞ্চ জাতীয় সংগীতকে অবমাননার দায়ে আলবেনিয়া ফুটবল ফেডারেশনকে ৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। এর আগে সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে আলবেনিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে এন্ডোরার জাতীয় সংগীত বাজানো হয়েছিল। এতে আলবেনিয়ান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে সঠিক সংগীত না বাজানো পর্যন্ত বিরোধীতা করতে থাকে। এর ফলে পাঁচ মিনিট দেরীতে ম্যাচটি শুরু হয়েছিল। তারই প্রতিবাদ হিসেবে ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে তাদের সংগীত বাজানোর সময় অবজ্ঞা করেছিল আলবেনিয়ানরা। এই ভুলের কারনে ফ্রান্সকে ২০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা। দুই ম্যাচেই ফ্রান্স যথাক্রমে ৪-১ ও ২-০…

Read More

পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকাকেই দূষণমুক্ত করা হবে : পরিবেশ মন্ত্রী

১৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকাকেই হর্ণমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মঙ্গলবার সচিবালয়ের সামনে সচিবালয়ের চারপাশের রাস্তাকে ‘হর্ণমুক্ত এলাকা’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সচিবালয়ের চারপাশ হর্ণ মুক্ত রাখতে এই ধরনের কার্যক্রম শুধু সরকারি আদেশ-নির্দেশের মাধ্যমে বস্তবায়ন কষ্টসাধ্য। সবার সহযোগিতায় এ কার্যক্রম সফল হতে পারে। তিনি বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে হর্ণ বাজানো দন্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য প্রথমবার অনধিক ১ (এক)…

Read More

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

সাভার,১৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলা উদ্দিন শিকদার (৭৫) ও তার ছেলে কাইয়ুম শিকার (৫০)। পুলিশ জানায় দুপুরে বাবা ও ছেলে সাভারের উলাইল থেকে মোটরসাইকেল যোগে রাজফুবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন পথি মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপর তাদের মোটরসাইকেলটি পৌছলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। খবর পেয়ে সাভার…

Read More

বেশি ভুল বের হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে: মোজাম্মেল হক

                                                                                                                                           ১৭ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ভুল-ভ্রান্তি বেশি বের হলে তালিকা প্রত্যাহার করে নেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরে প্রস্তুত করা তালিকাটিতে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করে থাকতে পারে। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি, হুবহু তা প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সে সময়ের সরকারি রেকর্ড দিয়েছে, নতুন তালিকা করেনি মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত রাজাকারদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়…

Read More

রাশিয়া ও চীনের উত্তর কোরিয়ার ওপর অবরোধ শিথিলে খসড়া প্রস্তাব পেশ

১৭ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ): রাশিয়া ও চীন সোমবার পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ শিথিলের জন্যে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে। এতে শর্ত হিসেবে পরমাণু কর্মসূচি বন্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিষয়ে উত্তর কোরিয়ার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি উত্তর কোরিয়ার বৈরীতামূলক বিবৃতির সমালোচনা করার দিনই রাশিয়া ও চীন খসড়া প্রস্তাব পেশ করায় বিস্ময় প্রকাশ করেছে কয়েকটি কূটনৈতিক মিশন। পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপ করে আসছে। কিন্তু পরমাণু কর্মসূচি স্থগিতের পরও প্রয়োজনীয় ছাড় না পাওয়ায়…

Read More