সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

সাভার,১৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলা উদ্দিন শিকদার (৭৫) ও তার ছেলে কাইয়ুম শিকার (৫০)।
পুলিশ জানায় দুপুরে বাবা ও ছেলে সাভারের উলাইল থেকে মোটরসাইকেল যোগে রাজফুবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন পথি মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রীজের উপর তাদের মোটরসাইকেলটি পৌছলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। বাবা ও ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment