স্টাফ রিপোর্টার,৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):কাজের অর্ডার না থাকায় ও নানা সংকটের কথা উল্লেখ করে সাভারে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। সকালে কারখানাটির সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় মালিকপক্ষ। যার ফলে সকালে ঈদের ছুটি শেষে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকরা জানায়,সাভারের উলাইল এলাকায় প্রাইড গ্রুপের ফ্যাশন নীট গার্মেন্টেসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন এক হাজারেরও বেশী শ্রমিক। সম্প্রতি শ্রমিকরা ঈদের ছুটিতে নিজ নিজ গ্রামে যান। পরে আজ ঈদের ছুটি শেষে কারখানায় আসলে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে সেখানে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বেতন না দিয়ে হঠাৎ করে কারখানাটি বন্ধ ঘোষনা করায় চরম বিপাকে পড়েছেন তারা। বন্ধ কারখানা খুলে না দেওয়া পর্যন্ত তারা কারখানার সামনে অবস্থানে থাকবে বলে জানিয়েছেন।
এবিষয়ে কারখানাটির মহা-ব্যবস্থাপক প্রশাসন এন্ড কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন,কাজের অর্ডার না থাকায় জ¦ালানি ও কাঁচামাল সংকটের কারণে কারখানাটি বন্ধ ঘোষনা করা হয়েছে।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
সাভারে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা, কারখানার সামনে অবস্থান করছে শ্রমিকরা
