১১ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক ভাবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে ফায়াার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম, আগুন নিয়ন্ত্রণ এবং নিরাপদ ভাবে সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রদর্শন করেন।
পৃথক ভাবে মহড়ার উদ্বোধন করেন,ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল মামুন এবং সাভার উপজেলা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকার দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
