স্টাফ রিপোর্টার,০৪ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এঘটনায় প্রায় চল্লিশটির বেশী কারখানা আজকের জন সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। শ্রমিক বিক্ষোভে উত্তাল এখনো শিল্পাঅঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে।
শ্রমিকরা জানায়,গত পাঁচ দিন ধরে শিল্পাঅঞ্চল সাভার ও আশুলিয়ায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিক ছাঁটাই বন্ধ,হাজিরা বোনাস দেওয়া, নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে ।
টানা পাঁচ দিনের এ শ্রমিক বিক্ষোভে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা গুলোতে অস্থিরতা বিরাজ করছে। উৎপাদনে এক ধরণের ভাটা পড়েছে। সময়মত বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশিচয়তা দেখা দিয়েছে কারখানা মালিকদের। সকাল থেকে আশুলিয়ার জামগড়া,জিরাবো ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এসময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়িয়ে দেয়।
এদিকে সকাল থেকে আশুলিয়ার ডিইপিজেড এর পুরাতন ও নতুন জোনের কারখানা গুলোতে উৎপাদন সচল রাখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারা বসিয়েছে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
সাভারের আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভ , নিয়ন্ত্রণে রাস্তায় সেনাবাহিনী
