স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ):সাভারে নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেনা ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসুচী পালন করেছে ডাক্তাররা।
সকাল থেকে দুপুর পর্যন্ত কযেক ঘন্টা ব্যাপি সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসুচী পালন করেন ডাক্তাররা। এসময় ডাক্তাররা বলেন,প্যাথলজীসহ বিভিন্ন বিভাগ ও পল্লী চিকিৎসকরা ডাক্তার না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করে দেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসময় তারা কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান প্রশাসনের কাছে। এসময় বিভিন্ন বিভাগের ডাক্তাররা বক্তব্য প্রদান করেন।
এমবিবিএস ছাড়া ডাক্তার পদবী ব্যবহার না করার দাবীতে সাভারে কর্মসূচি পালন
