সাভারে প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):সাভারে ঐহিত্যবাহী শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলীকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়টির বর্তমান,সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা জানায়,সাভারের জামসিং এলাকায় দীর্ঘ পচিশ বছর ধরে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নওশের আলী। সম্প্রতি একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু শিক্ষার্থী সম্প্রতি প্রধান শিক্ষক নওশের আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন। পরে ওই শিক্ষককে তারা…

Read More

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে লিড নিলো সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪৯৫ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে বাংলাদেশ। ১৭৩ রানে অপরাজিত আছেন মুশফিক।গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।আজ দিনের নবম ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর বলে ৫৬ রানে আউট হন লিটন। ৭৮…

Read More

বন্যায় দেশের ১২ জেলায় প্রায় ৪৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ জেলার ৭৭ উপজেলার ৪৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। আকষ্মিক এই বন্যায় ২ জন নারীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪৮ লাখ মানুষ। বন্যায় মারা গেছেন ১৫ জন । এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে…

Read More