২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। তাঁরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। নেতারা এতে বিভ্রান্ত না…
Read MoreDay: August 25, 2024
ইতিহাস গড়া এক জয় বাংলাদেশের
২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন? রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনটা এমনই ছিল। সেটা হওয়ার কারণও ছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের স্কোয়াডে ৬ পেসার, এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে ৪ পেসার নিয়ে খেলতে নামল পাকিস্তান। সেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা হয়ে রইলেন দর্শক! পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি। তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরাও গড়লেন রানপাহাড়, তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিলেন একের পর এক উইকেট। এমন ব্যাটিং স্বর্গে পেসাররাও খারাপ করেননি। দলীয় পারফরম্যান্সের এমন দারুণ সমন্বয়েই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক এক জয়। বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র…
Read Moreঅতিরিক্ত সচিব হলেন ১৩১ জন
২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।আজ রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।এতে আরও বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন;এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি…
Read Moreদীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সপ্তাহের প্রথম কর্ম দিবস আজ রোববার থেকে যাত্রী সেবা শুরু করেছে মেট্রোরেল। দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, অনিবার্য কারণবশত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রোরেল থামবেনা এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল সমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার…
Read Moreরাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে : সেতু উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আজ রোববার আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেলে ভ্রমণ শেষে সচিবালয়স্থ মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রোরেলকে এসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই…
Read More