সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ কে অব্যাহতি প্রদান

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ,…

Read More

সাভারে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে উপজেলা আজ দ্বিতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।আজ সকাল থেকে সাভার থানা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুর, গেন্ডা, থানাস্ট্যান্ড, বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার ধামসোনা, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক খোরশেদ…

Read More