১৬ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন। ফোনালাপে নরেন্দ্র মোদি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার তার এক্স (সাবেক টুইটার) আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী।মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। ’ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোনালাপে এসেছে জানিয়ে মোদি পোস্টে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দু এবং সব…
Read MoreDay: August 16, 2024
অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্টা
১৬ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):অন্তর্বর্তীকালীন সরকারে আজ যুক্ত হলেন আরো চার উপদেষ্টা।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বিকেল ৪:১১ টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নিলেন।তাঁরা হলেন: অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ,সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার,সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ এ।শপথ বাক্য পাঠ করার পরে তাঁরা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।মন্ত্রী পরিষদ…
Read More