২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): মেট্রোরেলের কর্মচারিরা নিজ নিজ কাজে যোগদান করেছে। আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবস্থ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দু’টি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি এ দু’টি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।এ…
Read MoreDay: August 20, 2024
আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফল কীভাবে সিদ্ধান্ত পরে
২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে।ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এ দাবিতে আগের দিন (গতকাল সোমবার)…
Read Moreশিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে সাভারে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ
শেখ এ কে আজাদ,স্টাফ রিপোর্টা,২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাভারে বিক্ষোভের মুখে প্রায় পচিশ বছর দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করলেন ঐহিত্যবাহী শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক নওসের আলী। বৈসম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলনে এবার শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ।সোমবার থেকে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্করন আন্দোলনে প্রধান শিক্ষকসহ সহকারি কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবী করে আসছিল।বিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবীর মুখে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নওসের আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন । শিক্ষার্থীরা এক দফা দাবীর সাথে কয়েটি দফা যোগ করে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি অভিযোগ…
Read Moreসচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, স্থগিত পরীক্ষা না দেওয়ার দাবি
২০ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চায় না পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই দাবিতে আগের দিন (গতকাল সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করছেন। উল্লেখ্য, আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা…
Read More