পুলিশ চলবে কমিশনের নিয়ম অনুযায়ী : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ আগস্ট ২০২৪(বিবিনিউজ): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই।তিনি বলেন, ‘এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, সেটা তারা ভালো হলে করবে।’আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি খুব স্পষ্টবাদী। এই পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি।…

Read More