মানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এক বিবৃতিতে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ফারহান হক বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেছেন। এর আওতায় জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। ফারহান হক আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তদন্তে…

Read More

বাংলাদেশ বেতারের মাসুদ পুলিশের গুলিতে গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বসকে এগিয়ে দিয়ে রেডিও কলোনী কোয়াটারে ফেরার পথে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয় মোঃ মাসুদুর রহমান মাসুদ। তিনি বাংলাদেশ বেতারের প্রধান কার্য্যালয়ের গবেষনা ও গ্রহণকারী বিভাগের সুপারেনটেন্ট । জানা যায় ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার দিন বিকালে ধামরাইয়ের অফিসের এক সিনিয়র বস(স্যার)কে হেমায়েতপুর পর্ষন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে সন্ধ্যার সময় সাভার মডেল থানা থেকে পালানোর সময় গুলি করতে করতে সাভার সেনা নিবাসের দিকে যায়। এ সময় মহাসড়কে শত শত মানুষ বিজয় মিছিল করতে ছিল। মাসুদ পায়ে হেটে…

Read More

সাভারে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে ব্যাংক কলোনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):সাভারে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা বিএনপি। এতে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেন। সাভার পৌর বিএনপি সভাপতি ও সাকে পৌর কমিশনার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবক উপজেলা চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন, তেতুলঝোড়া ইইপ চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক মেয়র রেফাত উল্লাহ, আশুলিয়া বিএনপির নেতা আব্দুল…

Read More

সাভারে সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের ১১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা এবং এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ আওয়ামী লীগের ১১৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মো. সাহিদ হাসান ওরফে মিঠু (৩৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি নিজেকে ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে নিহত শিক্ষার্থী আস-সাবুরের (১৬) প্রতিবেশী চাচাতো ভাই বলে দাবি করেছেন। আশুলিয়া থানার পুলিশ…

Read More