১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।
Read MoreDay: August 19, 2024
সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): সাভারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার হেমায়েতপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করেন,২০২২ সালে হেমায়েতপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই একর জমি অবৈধ ভাবে অধিগ্রহণ করেন। পরে তারা সেখানে স্কুল করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে জমির মালিক বিষয়টি বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করেন।…
Read More৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ
১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়েছে। আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এর আগে এক আদেশে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এদিকে…
Read Moreসাভার মডেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক
স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক।সকালে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারা। এর আগে, সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী।পদত্যাকৃতরা হলেন- জোরপূর্বক অধ্যক্ষের পদে থাকা ভূগোল বিভাগের প্রভাষক আলী হোসেন, দর্শন বিভাগের হোসাইন মোহাম্মদ রানা এবং ইসলাম শিক্ষা বিভাগের রমজান আলী। এছাড়া বিতর্কিত কর্মকান্ডের সহযোগিতার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ক্রীড়া শিক্ষক ফিরোজ আলম ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের…
Read Moreধামরাইয়ে শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ,১৯ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক- শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা পৌর শহরের তিনটি রাস্তা বন্ধ করে এ বিক্ষোভ মিছিল করে। তাঁদের দাবি দুর্নীতিবাজ,স্বেচ্ছাচারিতায় স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তিনি সীমাহীন দুর্নীতি করে স্কুলের পরিবেশ নষ্ট করেছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রবিবার প্রধান শিক্ষক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বেগমের বিরুদ্ধে। বিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ খান, আনোয়ার হোসেন,মনির হোসেন ও সুরমা বেগমসহ একাধিক…
Read More