করোনায় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সরকার সাহায্য করছে:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৭ মে ২০২১(বিবিনিউজ):দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা ভাইরাসের সংক্রমণ কমে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখছে যাতে দেশের মানুষ নিরাপদে থাকেন । তিনি আরও বলেন,করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সরকার সাহায্য করছে ।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment