৯ মে,২০২১(বিবিনিউজ): মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ওই স্পিডবোটের মালিক চান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাসসকে এ তথ্য জানান।তিনি বলেন, রোববার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেল ৪টায় কারওয়ানবাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।গত ৩ মে সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাওয়ার সময় কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে…
Read MoreDay: May 9, 2021
করোনার ভারতীয় ধরন ভয়ংকর : সেতুমন্ত্রী
৯ মে,২০২১(বিবিনিউজ): করোনার ভারতীয় ধরন আরও বেশি ভয়ংকর, তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, দেশে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্ভাবাস, এমতাবস্থায় সবাইকে সচেতন হতে হবে। ভারত এখন করোনার তান্ডবে লন্ডভন্ড।ওবায়দুল কাদের আজ সকালে কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও প্রাণঘাতি কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা ও দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।আওয়ামী…
Read Moreআজ পবিত্র শবে কদর
৯ মে,২০২১(বিবিনিউজ):পবিত্র শবে কদর (লাইলাতুল কদর) আজ। আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী।এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ, পবিত্র আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে শবে কদরের গুরুত্ব খুবই তাৎপযপূর্ণ। এই রাত হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী-লাভের সুযোগ এনে দেয় ।এ রাতে ঝিকির-আজগার, ইবাদত-বন্দেগী ও কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন। পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
Read More