২৩ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে অপর এক পোশাক শ্রমিককে আটক করেছে পুলিশ। রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় একটি পোশাক কারখানায় দীর্ঘ দিন ধরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো নির্যাতনের শিকার ওই পোশাক শ্রমিক ও অভিযুক্ত পোশাক শ্রমিক জুয়েল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই পোশাক শ্রমিককে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন জুয়েল। এক পর্যায়ে গতকাল ওই পোশাক শ্রমিক জুয়েলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানালে ওই নারী পোশাক শ্রমিক…
Read MoreDay: May 23, 2021
ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার
২৩ মে ২০২১(বিবিনিউজ ):ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। রবিবার সকালে গণভবন থেকে ১৭৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অন্যান্য দুর্যোগের বিষয়েও সর্তক থাকতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।কিছুটা কষ্ট হলেও করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরও বিধিনিষেধ মেনে চলতে হবে।
Read Moreসাভারে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
২৩ মে ২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারে আরও একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন মালিকপক্ষ। এতে করে বেকার হয়ে পড়েছেন প্রায় দুই’শ ৮০ জন নারী ও পুরুষ শ্রমিক। এর আগে গত কয়েকমাসে সাভার ও আশুলিয়ায় প্রায় দশটিরও বেশী কারখানায় কাজ না থাকায় বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।শ্রমিকরা জানায়,সাভারের তেঁতুলঝোড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাকেব এ্যাপারেলন্স লিমিটেড কারখানায় কাজ করে আসছিলো প্রায় দুই’শ ৮০ জন শ্রমিক। পরে করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই…
Read Moreঅক্সফোর্ডের টিকা ভারতীয় ধরনের বিরুদ্ধে ৮৭ শতাংশ কার্যকর
২৩ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের (বি ১.৬১৭. ২) বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি কার্যকর। যুক্তরাজ্য সরকারের এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টিকার কার্যকারিতা নিয়ে যুক্তরাজ্য সরকারের এ নতুন গবেষণা করা হয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে। গবেষণার ফলাফলে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ৮৭ শতাংশ সুরক্ষা দেয়। দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, নতুন গবেষণাটির ফলাফল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সরকারের নিউ অ্যান্ড…
Read Moreকরোনায় ২৮ জনের মৃত্যু
২৩ মে ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসেব গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৫৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ৩৮ জনের। আগের দিন নতুন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৮ জন। একদিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। দেশে মোট…
Read Moreশ্রীলংকা ক্যাম্পে কোভিড আতঙ্কের পর শুরু প্রথম ওয়ানডে
২৩ মে ২০২১(বিবিনিউজ): সফরকারী দলের ক্যাম্পে কোভিড-১৯ আতঙ্কের পর আজ যথাসময়ে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হয়েছে।প্রথম করোনা পরীক্ষায় লংকান দলের তিন সদস্য- পেস বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা এবং শিরান ফার্নান্দোর করোনা পজিটিভ আসে। তবে রোববার দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ভাস ও উদানার।দু’বার করোনা পরীক্ষা পজিটিভ আসে ফার্নান্দোর। তবে গত কয়েক মাস ধরে কোভিড-১৯ চলমান থাকায় এমনটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাই এই পজিটিভকে দলের একজন চিকিৎসক ‘সাধারণ’ বলে বর্ণনা করেছেন।প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় দল থেকে বাদ পড়েন উদানা। প্রথম পরীক্ষায় উদানা ও ভাসের…
Read Moreরোজিনার জামিনে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন : সেতুমন্ত্রী
২৩ মে ২০২১(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি।আজ রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোন সরকার কার্যতঃ কিছুই করেনি।তিনি বলেন, রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য…
Read Moreলকডাউন বাড়লো আরও ৭ দিন
২৩ মে ২০২১(বিবিনিউজ): করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের ‘লকডাউন’ মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ৩০ মে পযর্ন্ত করা হয়েছে।তবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। একই সঙ্গে হোটেল- রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার…
Read More