দেশে করোনায় মৃত্যু সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে

২৮ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪৭তম দিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশে এই মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৫১১ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন।গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২২ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।গত…

Read More

জাবির নির্মাণাধীন হল থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় পা পিছলে ওই নির্মাণ শ্রমিক মাটিতে পড়ে গেলে অন্য শ্রমিকরা তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ওই ভবনে কাজ করার সময় কর্তৃপক্ষ…

Read More

৭ জুন থেকে ১২ বছরের বেশি বয়সীদের টিকা শুরু জার্মানিতে

২৮ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):জার্মানিতে আগামী ৭ জুন থেকে ১২ বছরের বেশি বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির। ম্যার্কেল এও বলেছেন, টিকাদান শিশুদের জন্য বাধ্যতামূলক হবে না। শিশুরা স্কুলে যাচ্ছে, না ছুটিতে আছে; টিকা নেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিও প্রভাব ফেলবে না বলে জানান তিনি। দ্য ইউরোপীয় মেডিসিনস এজেন্সি স্থানীয় সময় আজ শুক্রবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেবে বলে আশা করছে। ইউরোপীয় ইউনিয়নে ১৬ বছরের বেশি বয়সীদের প্রয়োগের জন্য এই টিকা…

Read More

ঢাকার ধামরাইয়ে আট বছরের শিশু ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মমিন মিয়া নামের (১৮) এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ধামরাইর সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকা থেকে আটক করে পুলিশ। এদিকে এঘটনায় ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা করায় নির্যাতিত শিশুটির পরিবারকে মারধর করে বাড়ি ঘরে আগুন ধড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।আটক ধর্ষণকারী মমিন সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে। ভুক্তভোগী ওই শিশুর বাবা জানায়, গত কয়েকদিন আগে তার শিশু কন্যাকে মমিন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।…

Read More

সাভারে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় এলাকাবাসী ওই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে,বেড়াইদ এলাকায় গেল এপ্রিল মাসে একটি মাদ্রাসার (১৭) শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করেন এক বখাটে যুবক। পরে ওই শিক্ষার্থী যে বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করা হয়েছিলো সেই বাড়ির কয়েকজন প্রতিবেশীর সাহায্য নিয়ে কৌশলে গতকাল নিজের বাড়িতে পালিয়ে এসে ধর্ষণের বিষয়টি তার বা মাকে খুলে বললে গতকাল রাতেই অজ্ঞাত ওই যুবককে প্রধান আসামী করে নারী…

Read More

সারাদেশে সহজ চলাচলের মাধ্যম হিসেবে রেল যোগাযোগ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

২৮ মে ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্রবান্ধব পরিবহন হিসেবে মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য যেসব জায়গায় এখনও রেললাইন নেই সেসব স্থানে নেটওয়ার্ক স্থাপন করে সমগ্র বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসাই তাঁর সরকারের লক্ষ্য।পাশাপাশি, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পুনঃস্থাপন করে শিলিগুড়ি পর্যন্ত রেলে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।শেখ হাসিনা মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্থর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে…

Read More