স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় এলাকাবাসী ওই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে,বেড়াইদ এলাকায় গেল এপ্রিল মাসে একটি মাদ্রাসার (১৭) শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করেন এক বখাটে যুবক। পরে ওই শিক্ষার্থী যে বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করা হয়েছিলো সেই বাড়ির কয়েকজন প্রতিবেশীর সাহায্য নিয়ে কৌশলে গতকাল নিজের বাড়িতে পালিয়ে এসে ধর্ষণের বিষয়টি তার বা মাকে খুলে বললে গতকাল রাতেই অজ্ঞাত ওই যুবককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিক্ষার শিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) নাজিউর রহমান বলেন,ধর্ষণকারী ব্যক্তিকে আটকের প্রক্রিয়া চলছে।
সাভারে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার
