স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মমিন মিয়া নামের (১৮) এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ধামরাইর সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকা থেকে আটক করে পুলিশ। এদিকে এঘটনায় ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা করায় নির্যাতিত শিশুটির পরিবারকে মারধর করে বাড়ি ঘরে আগুন ধড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।
আটক ধর্ষণকারী মমিন সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে। ভুক্তভোগী ওই শিশুর বাবা জানায়, গত কয়েকদিন আগে তার শিশু কন্যাকে মমিন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। কিন্ত তখন আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। পরে আবারও দুই দিন আগে শিশুটিকে জোর পূর্বক ভাবে সে ধর্ষণ করে । পরে গতকাল সে ধামরাই থানায় উপস্থিত হয়ে মমিনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই পুলিশ মমিনকে আটক করে থানায় নিয়ে গেলে মমিনের বাবা আমাকে মারধর করে। কে বা কারা যেন আবার বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। একটা ঘর পুড়ে গেলে এলাকাবাসী এসে আগুন নেভায়। এতে করে তারা চরম আতঙ্কে রয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মারধর ও বাড়িতে আগুন ধরানোর অভিযোগ এখনও পাইনি। তবে ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সাভারের মজিদপুর এলাকায় একটি বাড়িতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এঘটনায় ওই কিশোরীর পরিবারের সদস্যরা অজ্ঞাত এক অপর ভাড়াটিয়া যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঢাকার ধামরাইয়ে আট বছরের শিশু ধর্ষণের শিকার
