নিজস্ব প্রতিবেদক,সাভার,২০ মে ২০২১(বিবিনিউজ): প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাভারে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ(২০’ মে) সকাল ১১ টায় সাভার সিটি সেন্টারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে সাভার উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করে সুনান সাভার উপজেলা শাখার সদস্য সচিব সোহেল রানা। লিখিত বক্তব্যে, বিসমিল্লাহির রহমানের রাহিম, আসসালামু আলাইকুম।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন সম্প্রতি সাংবাদিক নির্যাতন ও কারাগারে প্রেরণের ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে। শুধু তাই…
Read MoreDay: May 20, 2021
ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা হ্রাসে আহ্বান বাইডেনের
২০ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা ‘উল্লেখযোগ্য হারে হ্রাসের’ আহ্বান জানিয়েছেন।উভয়পক্ষে আবারো সহিংসতা এবং সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।ইসরাইলী সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধ বিমান অন্তত ছয় হামাস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছে এসব জায়গায় সামরিক সরঞ্জাম মুজদ ছিল।গত ১০ মে থেকে ইসরাইল গাজায় বোমা হামলা চালিয়ে আসছে। গাজা থেকে হামাস সদস্যরা ইসরাইলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে। এ প্রেক্ষিতে বুধবার ওয়াশিংটন থেকে এই কঠোর আহ্বান এসেছে। যদিও এ আহ্বান সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালানো অব্যাহত…
Read Moreমাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৪
২০ মে ২০২১(বিবিনিউজ):নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- খুলনার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঁঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিনসহ ১৪ জন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান…
Read Moreস্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
২০ মে ২০২১(বিবিনিউজ):এবছর ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এসব গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী,…
Read Moreরোজিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে : হাছান মাহমুদ
২০ মে ২০২১(বিবিনিউজ ):তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তথ্য কমিশন গঠিত হয়েছে। কমিশনের মাধ্যমে যে কেউ যে কোন তথ্য সরকারের কাছে চাইতে পারেন। তবে তথ্য কমিশনের মাধ্যমে তিনি শুধু সে তথ্যই পাবেন না, যেটা নন-ডিসক্লোজার আইটেম। এক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামের মামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে যেকান তথ্য পেতে হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, সে আবেদনের প্রেক্ষিতে যদি…
Read Moreএমবাপ্পে জাদুতে ফ্রেঞ্চ কাপের শিরোপা পিএসজির
২০ মে ২০২১(বিবিনিউজ ):দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই খেলতে হবে—আজ ফ্রেঞ্চ কাপের ফাইনালটা এই দুঃসংবাদকে সঙ্গী করে শুরু করে পিএসজি। ব্রাজিলিয়ান তারকার এক ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফ্রান্সের অলিম্পিক কমিটি কাছে আপিল করেছিল প্যারিসের ক্লাবটি। টেকেনি সেই আপিল। তবে তাতে অসুবিধা হয়নি মরিসিও পচেত্তিনোর ক্লাবের। এমবাপ্পে জাদুতে স্তাদ দে ফ্রান্সে ফাইনালে মোনাকোকে ২–০ গোলে হারিয়ে ১৪তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি। তাতে ফ্রেঞ্চ কাপ জয়ের রেকর্ডে আরেকটি সংখ্যা বেড়েছে পিএসজির। লিগ ‘আঁ’ নিয়ে সংশয় থাকলেও টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ কাপ জিতল পিএসজি। পিএসজির হয়ে একটি গোল করেছেন কিলিয়ান…
Read Moreচার দিন ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
২০ মে ২০২১(বিবিনিউজ ):পবিত্র ঈদুল ফিতরের পর দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল। ঈদের পর টানা চার দিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ মে থেকে সংক্রমণরেখা আবার ঊর্ধ্বমুখী। ঈদের ছুটি শেষে কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন রোগীও প্রতিদিন বাড়ছে। সে সঙ্গে মৃত্যুও বাড়তে দেখা যাচ্ছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬০৮ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এটি গত ১২ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী…
Read Moreআজ সাংবাদিক রোজিনার জামিন শুনানি
২০ মে ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হওয়ার কথা। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন। এর আগে পুলিশ রোজিনা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে…
Read More