স্টাফ রিপোর্টার,৮ মে ২০২১(বিবিনিউজ):ঢাকার আশুলিয়ায় ২০ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- দিনাজপুর জেলার মো. ফরিদুল ইসলাম (৪২), কুমিল্লা জেলার মো. ইমরান খান (২৭) ও মো. হাবিবুর রহমান।র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে বিশেষ কৌশলে মাদকদ্রব্য গাজা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
Read MoreDay: May 8, 2021
সাভারে কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
৮ মে ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়ে শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় সাভারে হত দরিদ্র এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন সাভার পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার কৃষক আসাদুজ্জামান খানের তিন বিঘা জমির ধান কেটে মারাই করে ঘরে পৌছে দেন পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ নেতাকর্মীরা।
Read Moreপাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ, যাত্রীদের ভিড়
৮ মে ২০২১(বিবিনিউজ):নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার সকাল ছয়টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ আছে। হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় ঘাট এলাকায় ছোট গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন আটকে থাকা গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা। এর মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পারাপারে একটি ফেরি পাটুরিয়া ঘাটে ভেড়াতে গেলে যাত্রীরা দৌড়ে সেখানে ওঠার চেষ্টা করেন। ঘাট পারাপারে মরিয়া হয়ে পড়েছেন যাত্রীরা। তবে দুই ঘাটের এলাকা থেকে কোনো ট্রলার বা স্পিডবোট ছেড়ে যায়নি। ঘাট এলাকায় পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। ঈদের আগেভাগেই মানুষ…
Read More