নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

branনারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধদের মধ্যে দুইজন মারা গেছে। তারা হলেন- ছায়া রানী হরিদাসি (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মা ও সকাল ১০টার দিকে মেয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হন।

এদের মধ্যে দুইজন মারা গেল। বাকি সাতজন ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Related posts

Leave a Comment