স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে যেসব মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলোতে ভর্তি হলে তার দায় সরকার নেবে না। রবিবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, নির্দেশ অমান্য করে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা অনুসরণে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে। এজন্য নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ছাত্রছাত্রী ভর্তি করলে…
Read MoreDay: December 3, 2018
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ
২৭তম আন্তর্জাতিক এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস আজ সোমবার। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উদযাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের একীভূতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক…
Read Moreসিইসি ও চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার হোসেন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছিলো। রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানান, সংবিধানের…
Read Moreসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় নীতিমালা হচ্ছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তি, সংখ্যালঘু নৃগোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে তাঁর সরকার নীতিমালা প্রণয়ন করছে। তিনি বলেন, ‘কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিছুদিন পর পরই এই আন্দোলন হয়। সেজন্য আমরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছি এটা ঠিক। তবে, একটা নীতিমালা আমরা তৈরী করছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রতিবন্ধী, সংখ্যালঘু নৃগোষ্ঠী বা অনগ্রসর জাতি- তারা যেন যথাযথভাবে চাকুরি পায় এবং চাকরিতে তাদের অধিকার নিশ্চিত হয় নীতিমালায় সেই ব্যবস্থাটা অবশ্যই করা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস…
Read More