অসত্য তথ্য প্রচার ঠেকাতে নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু : র‌্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্য সারাদেশে ১০ হাজার র‍্যাব সদস্য মোতায়েন করা হবে। এছাড়া অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব ও অসত্য তথ্য প্রচার হয়েছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করছে। এ জন্য অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু করা হয়েছে। নির্বাচনের সময়ে কেউ যদি…

Read More

কাল সকাল ৮টায় বন্ধ হবে নির্বাচনী প্রচারণা

ঢাকা, ২৭ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজই প্রচার-প্রচারণা শেষ দিন। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে প্রচারণা বন্ধ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা এই সময় পর্যন্ত প্রচার ও সভা-সমাবেশ করার সুযোগ পাবেন। ফলে আজ দিনটিই হচ্ছে তাদের প্রচারের শেষ দিন। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এবার প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন।…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ

ঢাকা, ২৭ ডিসেম্বর  : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার একথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের…

Read More