ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার টানারহাট এলাকায় এ হামলার শিকার হন তিনি। এ সময় বহরে থাকা পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। মামুনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া দলের দুই নেতাকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করতে টানারহাটের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। পথিমধ্যে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০/১৫ জন আহত হন। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের…

Read More

প্রার্থিতা নিয়ে খালেদা জিয়ার রিটে হাইকোর্টে বিভক্ত আদেশ

ঢাকা, ১১ ডিসেম্বর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ স্থগিত করে রুল জারি করে আদেশ দেয়। অপরদিকে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। আদেশের পর বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি…

Read More

আস্থার পরিবেশ তৈরি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ

ঢাকা, ১১ ডিসেম্বর : ভোট দিয়ে নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারে মানুষের মধ্যে সেই আস্থার পরিবেশ তৈরি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, ‘সেই অনাদিকাল থেকে বিচারকদের মানুষ শ্রদ্ধা করেন। কাজীর আমল থেকেই বিচারকরা যে সিদ্ধান্ত দিতেন সেটা মানুষ মান্য করতেন, এখনো করেন। নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী, আপনারা যদি মাঠে থাকেন, আপনাদের পদচারণায় এই নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি…

Read More