সাভার ৭ ডিসেম্বর : ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ডিএল মেথডে ৫১ রানের ব্যবধানে হারায় ক্যারিবীয়দের। সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে উড়ন্ত সূচনা ছিলো ক্যারিবীয় দুই ওপেনার কাইরেন পাওয়েল ও শাই হোপ। ৯২ বলে ১০১ রানের সূচনা এনে দেন এ জুটি। দু’জনকে থামিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের লাগাম টেনে ধরার চেষ্টা করেন বাংলাদেশের…
Read MoreDay: December 7, 2018
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি যেকোন তথ্য যাচাই-বাছাই করে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করার আহবান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে ‘মিথ্যা রুখো, সত্য জানো’ স্লোগানে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘গুজব দিয়াশলাই আগুনের মত ভয়ংকর। একটা দিয়াশলাইয়ের আগুন যেভাবে সবকিছু মুহুর্তে ধ্বংস করে দিতে পারে, তেমনি গুজবও ভয়ংকর। একটা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব মুহূর্তেই…
Read Moreএকাধিক মনোনয়নের আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করে চিঠি
ঢাকা, ৭ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে একাধিক মনোনয়ন দেয়া প্রার্থীদের মধ্য থেকে একজনের দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। মহাজোট ও কেন্দ্রীয় ১৪ দলের প্রার্থীদেরও মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তারা নৌকা মার্কা প্রতীক নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ দলের ১৭ আসনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এসময় তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি শরীক দলগুলোর হাতে…
Read Moreআওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নের চূড়ান্ত তালিকা দেয়া হবে আগামীকাল : ওবায়দুল কাদের
ঢাকা, ৭ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে কারা মনোনয়ন পেয়েছেন তা আগামীকাল শনিবার নির্বাচন কমিশনে তালিকা জমা দেয়ার সময় জানানো হবে। তিনি বলেন, ‘কারা মনোনায়ন পেলেন এ তালিকা আগামীকাল নির্বাচন কমিশনে জমা দেব। আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের তালিকা ইসিতে জমা দেয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ…
Read More