বাণিজ্য মেলা ৯ জানুয়ারি শুরু

ঢাকা, ২৯ নভেম্বর : জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি ওথকে শুরু হবে এ মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচলাক অভিজিৎ চৌধুরী বাসসকে বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বাণিজ্য মেলা ১ জানুয়ারি পরিবর্তে আগামী ৯ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। তিনি জানান, এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। ইপিবি সূত্র জানায়, গতবারের চেয়ে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব…

Read More

বীরপ্রতীক তারামন বিবি আর নেই

একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজিউন)। পারিবারিকভাবে জানা গেছে, গতরাতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার নিজ বাড়িতে এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তারামন বিবি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট আর ডায়েবেটিসে ভুগছিলেন। গত মাসেও তাকে ঢাকা সিএমএইচে চিকিৎসা দেয়া হয়েছিল। শুক্রবার রাতে তার অবস্থা খারাপের দিকে যায়। রাত ১টা ২৭মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি তার স্বামী আবদুল মজিদ, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। বীরপ্রতীক তারামন বিবির মুত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।…

Read More

জনগণ উৎসবমুখর অনুকূল পরিবেশে ভোট দেবে : ওবায়দুল কাদের

ঢাকা, ১ ডিসেম্বর : নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে যেতে শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ উৎসবমুখর ও অনুকূল পরিবেশে যাকে খুশি তাকে ভোট দেবে। সেতুমন্ত্রী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশীরা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন। ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম…

Read More

প্রকাশ্যে ভোট দেয়ার অনুমতি না দিতে কর্মকর্তাদের ইসির নির্দেশ

ঢাকা, ১ ডিসেম্বর : প্রকাশ্যে ভোট দেয়া বেআইনী, কাউকে এ ধরনের কর্মকান্ডের অনুমতি না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ নির্দেশনা দেন। তিনি বলেন, আপনারা কাউকে ব্যালট পেপার দিয়ে দিলেন, উনি গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ভোট দিলেন। এটা বেআইনী, যেহেতু আইনে এটা পারমিট করে না, আপনারাও তা অ্যালাউ করবেন না। প্রশিক্ষণার্থীকেও (প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার) বলবেন- ডোন্ট অ্যালাউ ইট। কারণ এ ধরনের কর্মকান্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।’ রফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার জন্য চিন্তা করবেন না।…

Read More

ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর চকবাজারের কামালবাগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী রতন জানান, চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল। কারখানার সামনে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো ছিলেন তিনি। এসময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরণ হলে আগুনে অহিদুলের শরীর ঝলসে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি রতন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে…

Read More

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয়রা জানান, তিনি জায়গা জমির ব্যবসা করতেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব উল্লাহ হাবিব স্থানীয় পুরানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। এব্যাপারে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে শুক্রবার আটক করা হয়। তারপর তাকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাবিবের…

Read More

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮

প্রথম দিনে করা ২৫৯ রানের সংগ্রহ নিয়ে খেলতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুতই চারশর কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে তিন হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ৫০৮ রান। সে তুলনায় দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে বাংলাদেশ। উইকেটে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে পাঁচশর কাছাকাছি নিয়ে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। চা বিরতি…

Read More

দণ্ড নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, কাল পূর্ণ শুনানি

বিচারিক আদালতের দেয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শনিবার এই আদেশ দেন । একইসাথে রবিবার পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই মামলার শুনানির দিন ঠিক করেন আদালত। গত ২৯ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ। এই আদেশে স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। আবেদনটি চেম্বার আদালতে দাখিল ও শুনানির দিন ছিল আজ শনিবার।…

Read More

তারামন বিবির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

বীরপ্রতীক তারামন বিবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশে বীর প্রতীকের মর্যাদায় ভূষিত দুইজন নারী মুক্তিযোদ্ধার একজন তারামন বিবি। শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা তারামন বিবির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জাতি এবং স্বাধীনতা প্রিয় জনগণ চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমার রুহের শান্তি ও মুক্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরপ্রতীক তারামন বিবির…

Read More