ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১

nihotoরাজধানীর চকবাজারের কামালবাগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অহেদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী রতন জানান, চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল। কারখানার সামনে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো ছিলেন তিনি। এসময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরণ হলে আগুনে অহিদুলের শরীর ঝলসে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি রতন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Related posts

Leave a Comment