ইন্ডিয়ান এক্সপ্রেসকে ড. কামাল: ‘জামায়াত নেতাদের বিএনপির মনোনয়ন দেয়া হবে এটা আগে জানলে আমি ঐক্যফ্রন্টে যোগ দিতাম না।’ জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না। বুধবার ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার সাক্ষাত্কারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাত্কারে কামাল হোসেন বলেন, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা ঘোষণাকারী নই। আমি ৮০ বছরের একজন বৃদ্ধ। আমি শুধু দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য…
Read MoreDay: December 28, 2018
উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সব দল ও সবচেয়ে বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আতঙ্কের বিষয়ে বিএনপির অভিযোগও ভুল প্রমাণ হবে। শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের প্রচারণা শুক্রবার সকাল আটটা থেকে বন্ধ হয়ে গেছে। এখন প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন। কাউকে কোনো ধরনের বাধা কেউ দিতে পারবে না। নির্বাচন নিয়ে…
Read Moreসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের দমন করা হবে : র্যাব ডিজি
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন আসলেই সমাজের এক শ্রেণির মানুষ নিরীহ মানুষের উপর হামলা করে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। দেশ গড়ার ক্ষেত্রে এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ কাজ করেছে। এই…
Read Moreঅরাজক পরিস্থিতি হলে অব্শ্যই সেনাবাহিনী তা প্রতিহত করতে পারবে : শাহাদাত হোসেন চৌধুরী
ঢাকা, ২৭ ডিসেম্বর : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘ সশস্ত্রবাহিনী এই নির্বাচনে শুধু স্টাইকিং ফোর্স হিসেবেই থাকবে না, কোন ধরনের অরাজক পরিস্থিতি হলে অব্যশ্যই তা সেনাবাহিনী প্রতিহত করতে পারবে। তিনি বলেন, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্রবাহিনী কাজ করবে।’ শাহাদাত হোসেন চৌধুরী আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদেরএসব কথা বলেন। এ সময় এনআইডি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে মেজর রাজু আহমদ আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন করা…
Read More