যেনতেনভাবে ক্ষমতায় যেতে চাই না: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয়, জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।” বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের উদ্যোগে ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করে নিজের জীবনমান উন্নয়ন করা নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। গ্রামীণ জনগণের সচ্ছলতা বাড়াতে চায় আওয়ামী লীগ সরকার। এ জন্য যা যা…

Read More

বিএনপি-ঐক্যফ্রন্টের আসল মুখোশ খুলে গেছে : মেনন

ঢাকা, ১৯ ডিসেম্বর  : যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিএনপি-ঐক্যফ্রণ্টের দুই ইশতেহারের বৈপরীত্যই তাদের আসল মুখোশ খুলে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এই প্রতারণাকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন,‘গত দুইদিনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুই সুর প্রকাশ পেয়েছে। এ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপি’র ইশতেহারের বিষয়ে তারা নিশ্চুপ ছিলেন। যেখানে ২৫ জন জামায়াতের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সেখানে বিএনপি’র…

Read More

সঠিক ফলাফল ঘোষণার ব্যাপারে সতর্ক থাকতে সিইসির নির্দেশ

ঢাকা, ১৯ ডিসেম্বর : সঠিক ফলাফল ঘোষণার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে যেন দায়িত্ব পৌঁছায় এ ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। তিনি বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আজ ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম…

Read More