নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারকালে দুইটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের উলালের টেক ও ধানশালিকের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ৬ কর্মী আহত হন। এ ঘটনায় রাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলামকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, মাসুদ ও আরমানকে কবিরহাট এবং অপর দুই জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরারল হক রায়হান জানান, বৃহস্পতিবার ৭টার…
Read MoreDay: December 21, 2018
বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : মাহবুব উল আলম হানিফ
কুষ্টিয়া, ২১ ডিসেম্বর : আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা ও গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য জনবিচ্ছিন্ন নেতাদের শরনাপন্ন হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে মাঠে ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। তাদের মূল লক্ষ্য নির্বাচন বানচাল করা। হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার…
Read Moreনারীর ক্ষমতায়নে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা
ঢাকা, ২১ ডিসেম্বর : সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে বিশিষ্ট কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ব্রিটিশ-বাংলাদেশী শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা গত দশ বছরে অর্জিত বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। লেবার পার্টির সিনিয়র এমপি জিম ফিটজপ্যাট্রিকস বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের। বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে ‘গোল্ডেন ডেভেলপমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশিষ্ট এই ব্রিটিশ রাজনীতিবিদের সঙ্গে ঐকমত্য পোষণ করে অন্যান্য বক্তারা বলেন,…
Read More