ঢাকা, ২৩ ডিসেম্বর : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডব্লিউসি) অংশগ্রহণকারীদের দক্ষতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে আরো অবদান রাখার আহবান জানিয়েছেন। এখানে মিরপুর ক্যান্টনমেন্টে শেখ হাসিনা কমপ্লেক্সে এনডিসি ও এএফডব্লিউ কোর্স ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে আজ তিনি বলেন, “আশা করি সদ্য সমাপ্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা চ্যালেঞ্জসমূহ দক্ষতার সঙ্গে মোকাবেলা করে দেশের সার্বিক উন্নয়নে আরো বেশী অবদান রাখবেন।” সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন,“আমার বিশ্বাস অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি এবং অঙ্গীকারকে সামনে রেখে…
Read MoreDay: December 23, 2018
বিএনপি হারার আগেই হেরে গেছে : ওবায়দুল কাদের
নোয়াখালী, ২৩ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে, বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনী। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। কাদের আজ নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট…
Read Moreনির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি
ঢাকা, ২৩ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য একটি নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই নীতিমালায় সংবাদ সংগ্রহে সাংবাদিকদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের এসব নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে। নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। একসঙ্গে একাধিক সাংবাদিক একই ভোটকেন্দ্রের একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা…
Read Moreআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় : শেখ হাসিনা
তারাগঞ্জ, রংপুর, ২৩ ডিসেম্বর : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলকে পূনরায় নির্বাচিত করার জন্য দেশবাসীর কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যাতে করে পুণরায় আপনাদের সেবা করার সুযোগ পাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন। এরআগে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক…
Read More