ঢাকা, ২৫ ডিসেম্বর : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মের ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র চারদিন বাকি রয়েছে। আমি আশা করছি যে, দলমত নির্বিশেষে আপনারা সবাই নির্বাচনের দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ রাষ্ট্র প্রধান আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের প্রতি শুভেচ্ছা জানান। এদেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি…
Read MoreDay: December 25, 2018
আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই এসেছে : ওবায়দুল কাদের
নোয়াখালী, ২৫ ডিসেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সমৃদ্ধির উপর জোর দিয়েছে, গণতন্ত্র আছে বলেই এ সমৃদ্ধি হচ্ছে। আজ নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী, পৌর মেয়র আকতার হোসেন ফায়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।…
Read Moreউন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন : শাজাহান খান
মাদারীপুর, ২৫ ডিসেম্বর : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার বাজিতপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভা থেকে তিনি এই আহ্বান জানান। শাজাহান খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি জামাত-ক্ষমতায় আসলে সবধরনের উন্নয়ন থেমে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ থেকে জঙ্গিবাদ দূর হয়। সন্ত্রাস দূর হয়। যুদ্ধপরাধী ও রাজাকারদের সাথে নিয়ে ড. কামাল ঐক্যফ্রন্ট করেছে উল্লেখ্য করে তিনি বলেন, ঐক্যফ্রন্টের…
Read More