আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ কখনো বাধা দেয়নি। বাধা দিয়েছিল বিএনপি। আজ রোববার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে সদর উপজেলার আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী যৌথ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৪ সালে বিএনপি ঘোষনা দিয়ে মাঠে নেমেছিল নির্বাচন প্রতিহত করার জন্য। নির্বাচন প্রতিহত করার নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে, কিন্তু ঠেকাতে পারেনি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী,…
Read MoreDay: December 2, 2018
খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ‘সরকারের মাস্টারপ্লানের’ অংশ: রিজভী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অন্যান্য নেতাদের মনোনয়নপত্র বাতিল সরকারের দানবীয় আচরণ এবং এটি তাদের নিখুত মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত দূরভিসন্ধিমূলক তাদের মাস্টারপ্লানেরই অংশ। রবিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলেরর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নির্বাচন বানচালের জন্য সরকার দেশব্যাপী ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। ক্ষমতার মৌতাতে বুঁদ হয়ে থাকার জন্যই অবৈধ শাসকগোষ্ঠী আসন্ন নির্বাচন নিয়ে মাস্টারপ্ল্যানে ব্যস্ত আছে। তফসিল ঘোষণার শুরু…
Read Moreতিন আসনেই খালেদার মনোনয়নপত্র বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া আসনগুলো হলো- ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-(গাবতলী-শাজাহানপুর)। রবিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে খালেদা জিয়ার মনোনয়নপত্রের ব্যাপারে এক শুনানিতে পক্ষ-বিপক্ষের বক্তব্য শোনেন রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদ উজ জামান। খালেদা জিয়ার মনোনয়নপত্রের তথ্য সঠিক হলেও পুলিশ তার বিরুদ্ধে দুটি মামলায় সাজার কথা উল্লেখ করেন। ওই সময় খালেদা জিয়ার পক্ষে ফেনী জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী আবু তাহের যুক্তি দেন যে আপিল…
Read Moreবাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ২ ডিসেম্বর : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সফররত ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটদলকে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন। আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ও ১৮৪ রানে পরাজিত করে সিরিজ জিতে নেয়। এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ ক্রিকেটদলের এ বিজয় ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।
Read Moreবিমানের দ্বিতীয় ড্রিমলাইনার এসে পৌঁছলো
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংস বলাকা’। ড্রিমলাইনার নামে পরিচিত এই বোয়িং গত রাতে এখানে এসে পৌঁছেছে। ১৫তম বিমান হিসেবে এটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হল। এর আগে গত ১৯ আগস্ট বিমানের প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ সেপ্টেম্বর বিমানটি উদ্বোধন করেন। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ আজ বাসসকে জানান, ‘হংস বলাকা নামের নতুন বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল বোইং ফ্যাক্টরি…
Read Moreঅর্থনৈতিক উত্তোরণের সুযোগ কাজে লাগিয়ে রপ্তানী বৃদ্ধিতে আরো তৎপরতা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোরণের সুযোগ গ্রহণ করে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি রপ্তানী বাণিজ্য বৃদ্ধিতে তাঁদের কর্মতৎপরতা আরো জোরদার করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে সুযোগটা পেয়েছি তাতে আমাদের ঋণ গ্রহণের সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে।’ তিনি বলেন, ‘যে বিশাল সুযোগ আমাদের সৃষ্টি হবে রপ্তানী বাণিজ্য করার, সেই সযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আর তার উপযুক্ত পরিবেশ সৃৃষ্টি করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রপ্তানী ট্রফি ২০১৫-১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, এলডিসি…
Read More