‘সিনেমার আমি আর বাস্তবের আমি এক নই’

হঠাৎ করে পুরোনো সম্পর্কের খবরে ক্যাটরিনা কাইফ। বর্তমানে ‘জিরো’ দিয়ে বেশ আলোচনায় এই বলিউড তারকা। জিরো’তে যেভাবে ক্যাটরিনাকে দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর বাস্তবে কী সেই একই অবস্থা হয় বলিউড অভিনেত্রীর! এমনই গুঞ্জন শুরু হয় বি টাউনের আনাচে-কানাচে। এবার সেই কৌতুহলের নিরসন করলেন। তিনি বলেন, ‘সিনেমার আমি আর বাস্তবের আমি এক নই। সিনেমার সঙ্গে বাস্তবজীবনের কোনো মিল নেই।’ রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ক্রমাগত তিনি নিজেকে সামলে নিয়েছেন। ঘুরে দাঁড়িয়েছেন। জিরো’র ববিতার সঙ্গে বাস্তবের ক্যাটরিনা কাইফের মিল খোঁজা একেবারেই অযৌক্তিক বলেও স্পষ্ট জানিয়ে দেন এই বলিউড অভিনেত্রী।

Read More

কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কড়া নিরাপত্তায় ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। সারাদেশে ২৯৯ আসনের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে শনিবার বিকালের মধ্যে এ সব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। অপরদিকে, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল শনিবার সকালে সাংবাদিকদের বলেছেন, রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ছয়টি আসনে ভোট হবে ইলেক্ট্রনিক…

Read More

ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য

গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার। এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, কোস্টগার্ড ৪২ প্লাটুন, বিজিবি ৯৮৩ প্লাটুন ও র‌্যাব ৬০০ প্লাটুন ভোটের মাঠে রয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র‌্যাব…

Read More

জনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

Read More

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ম্যানিলা, ২৯ ডিসেম্বর : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ উপকূলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। এতে ফিলিপাইন ও পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে সুনামির হুমকি রয়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি দাভাও নগরীর দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উপকূল বরাবর সুনামির সম্ভাবনা রয়েছে।

Read More

আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। শুক্রবার কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই…

Read More

বিএনপি’র নির্বাচন বয়কটের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ ডিসেম্বর : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামাতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’ আওয়ামী লীগ সভাপতি এবং…

Read More