জয়পুরহাটে সড়ক র্দুঘটনায় নহিত ১

112664_imagesডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল (২৫)নামে জয়পুরহাট চিনিকলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়পুরহাট সদর ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক রেজাউল করিম (২৮)।

সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল জয়পুরহাট শহরের সওদাগরপাড়া মহল্লার শফির উদ্দিন মণ্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, সোহেল ও রেজাউল একই মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। পথে কোরো ভারী মোটরযানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কি ধরনের মোটরযান তা এখনো জানা যায়নি।

আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত পুলিশ কর্মকর্তা রেজাউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

 

মিতু/বিবি নিউজ/৭৪৮

Related posts

Leave a Comment