ডেস্ক রিপোর্ট: ফেনীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌর এলাকার বারাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস-এ কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট এবং আকাশি রঙের শার্ট ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতু/বিবি নিউজ/৭৪৯
