স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :সাভারে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প। ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো ফিরোজ ও সুজন।
হেমায়েতপুর আর্মি ক্যাম্প জানায়,ভোর রাতে গোপন সংবাদের ভিতিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন হেমায়েতপুর আর্মি ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসময় ২০ লিটার বিদেশী মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি ইয়াবা সেবনের পাত্র, ০৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে সকালে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান আর্মি ক্যাম্প।
সাভারে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
