সারা বিশ্বে সাংবাদিক খুন ৭৬

ডেস্ক রিপোর্ট:  ২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়া কর্মী খুন হয়েছেন। এরমধ্যে পেশাগত কারণে খুন হন ৪৮ সাংবাদিক ও দুই মিডিয়া কর্মী। অপর ২৮ সাংবাদিক পেশাগত কারণে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   বিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।   পেশাগত কারণে খুন হওয়াদের মধ্যে বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। তালিকায় ভারত ও পাকিস্তানের দুই জন করে এবং আফগানিস্তানের চার সাংবাদিক রয়েছেন।   এছাড়া সিরিয়ার ১৪ এবং ইরাক ও ইয়েমেনের ছয় জন…

Read More

রোহিঙ্গাবাহী ৮ নৌকা ফেরত

ডেস্ক রিপোর্ট:  রোহিঙ্গাবাহী ৮ নৌকাসহ অন্তত ৯৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর জলসীমার জিমংখালী, উনচিপ্রাং ও নায়াপাড়া পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় শূন্যরেখা থেকে মিয়ানমারের দিকে তাদের ফেরত পাঠিয়ে দেয় বিজিবির টহলরত সদস্যরা।   মিতু/বিবি নিউজ/৮২৫

Read More

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে ৬ হাজার পিস ইয়াবাসহ সোহেল রানা মতিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোহেল রানা মতিন জেলার সদর উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা গ্রামের কুতুবুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।         মিতু/বিবি নিউজ/৮২৪

Read More

হোটেলকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জোয়ার্দার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার রাতে রহিম নামে এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। শুক্রবার রাত নয়টার দিকে ঘরের দরজা নক করার পর কেউ না খুললে সন্দেহ হয়। পরে দরজা খুলে দেখা যায়, মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে,…

Read More

‘দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। আজ সকালে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা সময় ছিল যখন ক্লাস থেকে কিছু ছেলে-মেয়ে বেছে, তাদের প্রস্তুত করা হতো বৃত্তির জন্য। তাদের ভালো টিফিন দেওয়া হতো, সাধারণ ছাত্রছাত্রীরা সেটি পেত না। বৃত্তির জন্য শিক্ষকরা যাদের বাছলেন না, তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। কেউ বৃত্তি পাবে, বাকিরা…

Read More

২০১৭ সালে বিয়েটা সেরে ফেলবেন কঙ্গনা!

 ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালেই বিয়েটা সেরে ফেলবেন বলে ভাবছেন কঙ্গনা রানাউত। এক অনুষ্ঠানে যোগ দিতে এসে নাকি এমনটাই জানিয়েছেন তিনি। যানা যায়, ২০১৭ সালেই বিয়ে করার পরিকল্পনা করছেন এই নায়িকা। তবে কাকে বিয়ে করছেন? সে ব্যাপারে তেমন কিছুই বলেননি তিনি। মিষ্টি হেসেই এড়িয়ে গেছেন পাত্রের নাম।  হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে অনেক। সেই কারণে প্রায় পুরো বছর জুড়েই মানসিক অশান্তিতে কাটিয়েছেন কঙ্গনা। কিছুদিন আগেই হৃতিকের সঙ্গে তার আইনি ঝামেলা মিটল।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্ট। তাই আমার দ্বারা বলিউডের…

Read More

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়ার পর স্থানীয় সময় শুক্রবার সকালে  বিমানটির খোঁজ মেলে। পরে অনুসন্ধান চালিয়ে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওয়াশিংটনের দাবব বে’র পাশে ক্যানেল এলাকা থেকে নিহদের মৃতদেহ উদ্ধার করা হয়। দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের মুখপাত্র (ডট) বারবারা লেবু জানান, বিমান বিধ্বস্তে নিহতদের নাম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে।       মিতু/বিবি নিউজ/৮২০

Read More

মার্কিন কূটনীতিক বহিষ্কার করবে না রাশিয়া

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ৩৫জন মার্কিন কূটনীতিক বহিষ্কারের জবাবে রাশিয়ায় কোনো কূটনীতিক বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেগ্যেই লাভরোভ বলেছিলেন তারা ৩৫জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছেন। তবে শুক্রবার পুতিন জানিয়ে দেন তারা এমন কোনো পদক্ষেপ নেবেন না। তিনি বলেন, আমরা মার্কিন কূটনীতিকদের কোনো সমস্যায় ফেলবো না। কাউকে বহিষ্কার করছি না। এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর তারা পরবর্তী পদক্ষেপ নিবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার…

Read More

পঞ্চগড়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট:  পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা শহরের কায়েতপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান সিনজেন্টা কীটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। জানা যায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়…

Read More

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রতœাদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজনের দুজন বাস ও ট্রাকের চালক। অন্যজন যাত্রী। তবে তাঁদের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি দিনাজপুর বলে ধারণা করা হচ্ছে। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাবলু…

Read More