ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়ার পর স্থানীয় সময় শুক্রবার সকালে বিমানটির খোঁজ মেলে। পরে অনুসন্ধান চালিয়ে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওয়াশিংটনের দাবব বে’র পাশে ক্যানেল এলাকা থেকে নিহদের মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের মুখপাত্র (ডট) বারবারা লেবু জানান, বিমান বিধ্বস্তে নিহতদের নাম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে।
মিতু/বিবি নিউজ/৮২০
