ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিগত ৮ নভেম্বর লাখ লাখ মানুষ অবৈধভাবে ভোট দিয়েছে। আর এ সব ভোট বাদ দেওয়া হলে দেখা যাবে তিনি পপুলার ভোটেও (সাধারণ মানুষের ভোট) জয় পেয়েছেন।
রিপাবলিকান দল থেকে জয় পাওয়া ট্রাম্প তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি।
এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের প্রচারশিবির থেকে ভোট পুনর্গণনায় সমর্থন জানানো হয়। পুনর্গণনার উদ্যোগ নেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন।
প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রায় ২০ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন। তবে ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় ট্রাম্প জয় পেয়ে যান।
জয় পেতে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট বেশি প্রয়োজন ছিল। ট্রাম্প পেয়েছেন ২৯০টি।
টুইটারে ট্রাম্প বলেন, ‘বিপুল ব্যবধানে ইলেক্টোরাল কলেজে জয়ী হওয়ার পাশাপাশি আমি পপুলার ভোটেও জয় পেয়েছি, অবৈধভাবে দেওয়া লাখ লাখ ভোট আপনি যদি বাদ দেন।’
মিতু/বিবি নিউজ/৩৬২
