ডেস্ক রিপোর্ট: বিয়ের আগেই হানিমুন হয়ে গেছে। ঘুরে এসেছেন প্যারিস, রোম, মাদ্রিদ, বার্সোলোনা। বিষয়টা শুনতে অবাক করার মত হলেও তাই করেছেন অভিনেত্রী কনীনিকা ও প্রযোজক সরজিত হরি। শুধু তাই নয়, তাদের এ প্রি-হানিমুনে সঙ্গী ছিল প্রযোজক সরজিত হরির ছেলেও। অভিনেত্রী কনীনিকা আগামী ৯ ডিসেম্বর মালাবদল করবেন প্রযোজক সুরজিত্ হরির সঙ্গে। এ বিষয়ে কনীনিকা বলেন, ‘আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে। আর সুরজিতের বাড়িও তাই। আমার ওর প্রতি অ্যাট্রাকশনটাও সেখান থেকেই। প্রথম দিন যখন ডেটে যাই আমার মনে আছে, প্রথম ওর বাবা ফোন করল, তারপর মা। এই ফোন কিন্তু আমারও আসে।’ তিনি আরও…
Read MoreDay: November 24, 2016
যেসব খাবারে যৌনশক্তি কমে যায়
ডেস্ক রিপোর্ট: এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভাস মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। মদ: একটু মদ পান আপনার যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে। তবে অতিরিক্ত মদ খেলে তার পরিণাম কিন্তু সাংঘাতিক। কারণ অতিরিক্ত অ্যালকোহল যৌন জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ইরেক্টাইল সমস্যা…
Read Moreধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’, কোস্টারিকায় জরুরি অবস্থা
ডেস্ক রিপোটর্: প্রবল শক্তি নিয়ে মধ্য আমেরিকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ওটটো’। এ পরিস্থিতিতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে উচু জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। হারিকেনে রুপান্তরিত হওয়া মৌসুমি ঝড়টি স্থানীয় সময় বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় এর বাতাসে গতিবেগ ১২০ কিলোমিটার। সবশেষ খবর পর্যন্ত কোস্টারিকার বন্দর নগরী লিমন থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঝড়টি। এর…
Read Moreবৃটিশ এমপি হত্যার দায়ে শেতাঙ্গের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট :সম্প্রতি বৃটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে তার সংসদীয় কার্যালয়ের সামনে কুপিয়ে হত্যা করেছিল থমাস মায়ের নামে এক উগ্র-ডানপন্থী শেতাঙ্গ। এই হত্যাকাণ্ডের অপরাধে দেশটির আদালত ওই শেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। বুধবার লন্ডনের ওল্ড বেইলির একটি আদালত এমপি জো কক্সকে হত্যার দায়ে আসামিকে এই সাজা প্রদান করে। জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে (ব্রেক্সিট) গণভোটের এক সপ্তাহ আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই হামলা সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে এবং সহিংস শেতাঙ্গ বর্ণবাদকে রাজনীতিতে ঠেলে দিতে এটা করা হয়েছিল বলে জানান মামলার বিচারক প্যানেলের সভাপতি।…
Read Moreনাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদন আপিলেও খারিজ
ডেস্ক রিপোর্ট: নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দুই দিন শুনানি শেষে ২১ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার…
Read Moreদেশের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকুন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেনাবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধভাবে পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধিনস্থ সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দেশের সম্পদ এবং দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক আখ্যায়িত…
Read Moreদিনাজপুরে বিশেষ অভিযানে ১৬ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ বোতল ফেনসিডিল, ৩৯০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।’ মিতু/বিবি নিউজ/৩৩৬
Read Moreওবামাকে ভাল লাগতে শুরু করেছে ট্রাম্পের!
ডেস্ক রিপোর্ট: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভালো লাগতে শুরু করেছে তার। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ওই সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি ওবামা সম্পর্কে বলেন, তাকে ভাল লাগবে কিনা, নিশ্চিত ছিলাম না। বরং মনে হত, তাকে ভাল লাগবে না। কিন্তু তার সঙ্গে কথা বলে বেশ ভাল লেগেছে। মিতু/বিবি নিউজ/৩৩৫
Read Moreমাগুরায় কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: মাগুরা সদর হাসপাতাল এলাকায় মাইক্রোবাস স্টান্ডের পাশে ডাস্টবিনের মধ্যে থেকে বুধবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে আবর্জনার মধ্যে পড়ে থাকা নবজাতকের লাশ কুকুরে নিয়ে টানা হ্যাচড়া করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, কে বা কারা রাতে নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মিতু/বিবি নিউজ/৩৩৪
Read Moreসংবিধান রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে
ডেস্ক রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্তব্যপরায়ণ এবং শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর জন্য যতো জনবল প্রয়োজন, যুদ্ধ সরঞ্জাম যা যা প্রয়োজন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন সব সরঞ্জাম দেয়া হচ্ছে। বরিশালে সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন…
Read More